1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ২ কিশোরীর প্রাণহাণি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: ফখরুল আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন ১০ দলীয় জোটকে চূড়ান্ত ও কঠিন সতর্কবার্তা -মো. শাহ্জালাল মিয়া কথা ও কর্মের মাধ্যমেই মানুষের কল্যাণে কাজ করতে হবে-বাঁশখালীতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় পাপ্পা নবীনগরে প্রাথমিক মেধাবৃত্তি অন্বেষণ ও কৃতি শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা আনোয়ারায় চোরাই স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার, চোর গ্রেপ্তার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ২ কিশোরীর প্রাণহাণি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ২৮৯ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ২কিশোরী ছাত্রীর প্রাণহানি হয়েছে। মঙ্গলবার ৭এপ্রিল বিকাল ৩টার দিকে উপজেলার হাজিয়ান দক্ষিণ লোটনী গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা উল্লেখিত গ্রামের আবদুল মোনাফের মেয়ে হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা ও শামশুল আলমের মেয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আসমা জান্নাত বলে জানা যায়।
একাধিক সূত্রে জানা গেছে, বিকাল ৩টার দিকে মাতামুহুরী নদীতে গোসল ৩ বান্ধবী গোসল করতে নামে। এতে একজনকে তলিয়ে যেতে দেখলে অন্য দু’জন বান্ধবী তাকে তুলে আনতে যায়। ঘটনাস্থলে দু’জনেই গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবার স্থানীয়রা খবর পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।
সন্ধ্যায় মাগরিবের নামাযের পর নিহত ছাত্রীদ্বয়ের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে স্থানীয় চেয়ারম্যান শওকত ওসমানসহ সংশ্লিষ্ট মাদরাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে দুই ছাত্রীর ইন্তিকালের ঘটনায় হাজিয়ান ইসলামিয়া দাখিল মাদরাসার পক্ষে সহ-সুপার মাওলানা আবু হুরায়রা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদ্বয়ের পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net