1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে প্রথম করোনা রোগী সনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

রাজশাহীতে প্রথম করোনা রোগী সনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৯৭ বার

মঈন উদ্দীন: রাজশাহীর পুঠিয়ায় একব্যক্তির শরীরে করোনা পাওয়া গেছে। তার বাড়ি জিউপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগুড়াপাড়া গ্রামে। ল্যাবে নমুনা পাওয়ার পর সংক্রমিত ব্যক্তির আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই ব্যক্তি ঢাকা ফেরত। তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তির বয়স ৪৫বছর। গত ৮ এপ্রিল ঢাকা থেকে বাড়ি ফিরে আসে। করোনা উপসর্গের মধ্যে তার জ্বর ছিল না। তবে কাশি ছিল। শনিবার তাঁর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে পাঠানো হয়। পরীার পর রবিবার বিকেলে তাঁর করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত হলো। আক্রান্ত ব্যক্তি বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন।
ডা. গোপেন্দ্রনাথ আচার্য বলেন, পুঠিয়ার ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ওই পরিবারের সকল সদস্যকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি এলাকায় মাইকিং করে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন যারা ঢাকা ও নারয়ণগঞ্জ থেকে রাজশাহীতে আসছেন তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ওই ব্যক্তি ঢাকা থেকে বাড়ি এসে আত্মগোপনে ছিল। তবে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করা হয়। তারপর থেকে সে হোম কোয়ারেন্টিনে ছিল। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠালে আজ বিকেলে তার করোনা সনাক্ত নিশ্চিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net