1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে নিষেধাজ্ঞা অমান্য করে সাবেক ইউপি মেম্বারের মেয়ের বিয়ের আয়োজন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

শ্রীনগরে নিষেধাজ্ঞা অমান্য করে সাবেক ইউপি মেম্বারের মেয়ের বিয়ের আয়োজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ২৭০ বার

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ করোনা ভাইরাসের কারণে সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হলেও শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আঃ মালেক তার মেয়ের বিয়ের আয়োজন করেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে থানা থেকে আধা কিলোমিটার দুরে তার বাড়লীবাগের বাড়িতে প্রায় ২৫ জনের বর যাত্রী এসে হাজির হয়। পরে প্রশাসনের লোকজন আসছে শুনে যে যার মতো সটকে পরে।
স্থানীয়রা জানায়, একই ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে সাগরের সাথে আঃ মালেক মেম্বারের মেয়ের বিয়ে ঠিক হয়। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তার বাড়িতে বরযাত্রী আসে। দুপুর ৩ টার দিকে বিষয়টি স্থানীয়রা শ্রীনগর থানা পুলিশকে জানায়। বিষয়টি আঁচ করতে পেরে যে যার মত সটকে পরে।
পরিচয় গোপন রাখার শর্তে ওই এলাকার বেশ কয়েকজন জানান, বিকাল সাড়ে ৫টার পর ঘটনাস্থলে পুলিশ আসে। শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমানকে ঘটনাটি জানানোর জন্য তার নাম্বারে দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত ফোন করে তা বন্ধ পাওয়া যায়।

বরের চাচা পাটাভোগ ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মেম্বার জানান, মালেক মেম্বার আমাদের পুরাতন আতœীয়। সে কারণে ওই বাড়িতে লোকজন গিয়ে থাকতে পারে।

উপজেলা ছাত্রলীগের এক নেতা জানান, মালেক মেম্বারের বাড়ি থেকে বরযাত্রীদেরকে শ্রীনগর ইউনিয়ন পরিষদের সামন দিয়ে দ্রুত ফেরত যেতে দেখা গেছ। করোনা ভাইরাসের সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিয়ের আয়োজন করায় এটা বেশ আলোচনা হচ্ছে।
পুলিশ এরকম একটি স্পর্শকারত বিষয়ে দুপুর ৩টায় জানার পর মাত্র ৫ মিনিটের দুরত্বে আসতে আড়াই ঘন্টা সময় নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ওই এলাকার জনগনের মধ্যে নানা রকম প্রশ্ন উঠেছে।
শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আলামিন বিকাল সাড়ে ৫টার দিকে জানান, ঘটনাটি জানার পর ওই ওয়ার্ডের সদস্য আঃ হামিদকে পাঠানো হয়েছিল। তিনি জানিয়েছিলেন ওই বাড়িতে কোন বিয়ের অনুষ্ঠান হয়নি। তাছাড়া বিকেলে চেয়ারম্যানের সাথে কথা হলে একই কথা বলেছেন। এখন পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net