1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সামাজিক দুরত্ব ভেঙে চালিতাবুনিয়ায় নিয়মিত বসছে সাপ্তাহিক হাট - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 

সামাজিক দুরত্ব ভেঙে চালিতাবুনিয়ায় নিয়মিত বসছে সাপ্তাহিক হাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ২৭৬ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়ায় আবারো মঙ্গলবার বিকেলে বসেছে সাপ্তাহিক হাট। সামাজিক দুরত্ব না রেখে নির্ভয়ে চলতে থাকে কেনাবেচা। এতে স্থানীয় কতিপয় যুবকর হাট বসতে বাধা দিলে তাদের সাথে এক ব্যবসায়ীর হাতাহাতির ঘটনা ঘটে। সপ্তাহে দুইবার নিয়মিত হাট বসছে ওই বাজারটিতে।
স্থানীয় সচেতন যুবক ও ওই বাজারের ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মো. রাজ্জাক হোসেন দিপু জানান, তিনি করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনে দোকান বন্ধ রাখেন। জমজমাট হাটে বাজারের চায়ের দোকানদার আক্কাস আলীর দোকানে ভীড় দেখে দোকান বন্ধ করতে বললে তিনি ক্ষীপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে হাতাহাতি হয়। বাজারে বেশিরভাগ ব্যবসায়ী নিয়ম না মেনে তাদের দোকান খোলা রাখছে।
মুদি দোকানদার মো. জামাল মুন্সি জানান, গ্রামের মানুষ বিভিন্ন তরিতরকারি নিয়ে বিকেল চারটা থেকেই হাটে আসতে শুরু করে। হাট বসা নিষেধ জেনেও গ্রামের মানুষ সপ্তাহিক হাটের দিনে চলে আসে।
সুন্দরবন সুরক্ষা কমিটির আহবায়ক ও স্থানীয় গণমাধ্যকর্মী নজরুল ইসলাম আকন বলেন, মঙ্গলবার ও শুক্রবার এই দুদিন তাদের এই বাজারটিতে সাপ্তাহিক হাট বসে। মঙ্গলবার বিকেলে হাট বসার খবর প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি জানান, হাটে কিছু কিছু মানুষের মুখে মাস্ক পরা থাকলেও করোনাভীতি তাদের মধ্যে নেই। ক্রেতা-ব্যবসায়ী কেউই সামাজিক দুরত্ব না মানছে না। এব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরী।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর খলিফা জানান, মাইকিং করে এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাটে না আসতে নিষেধ করা হয়েছে। তবুও কিছু কিছু মানুষ হাটবারে প্রয়োজনীয় কেনাকাটা করতে আসে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, সাপ্তাহিক হাট বসার বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া, ৮এপ্রিল থেকে উপজেলার সমস্ত দোকানপাট সকাল ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net