1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইইডিসিআর বলছে ‘আক্রান্ত’, স্বাস্থ্য বিভাগ বলছে ‘এমন কেউ নেই’ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

আইইডিসিআর বলছে ‘আক্রান্ত’, স্বাস্থ্য বিভাগ বলছে ‘এমন কেউ নেই’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৬৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে এই প্রথম নওগাঁর এক ব্যক্তিকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে বলা হয়েছে। ওই ব্যক্তির বাড়ি বলা হচ্ছে আত্রাই উপজেলায়। তবে নাম ও বয়স নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, ওই নাম ও বয়সের কোনো ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়নি।

আজ সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল রোববার রাত নয়টার দিকে আইইডিসিআর থেকে ই–মেইল পাঠানো হয়। তাতে নওগাঁ থেকে পাঠানো ৩৫ জন ব্যক্তির নমুনা পরীক্ষার ফল আছে। ওই প্রতিবেদনে নওগাঁর আত্রাই উপজেলার এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত বলে বলা হয়েছে। কিন্তু যে নাম ও বয়স দেখানো হয়েছে, তা নওগাঁ থেকে পাঠানো নমুনার সঙ্গে মিল নেই। তারপরও নাম ও বয়সের সঙ্গে কিছুটা মিল রয়েছে—এমন এক সন্দেহভাজন যুবকের নমুনা পুনরায় পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলের ল্যাবে পাঠানো হবে। আজ তাঁর নমুনা সংগ্রহ করা হবে। ওই যুবকের বাড়ি আত্রাই উপজেলায়। এর আগে ১২ এপ্রিল ওই যুবকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল।

সিভিল সার্জন বলেন, যে যুবকের নমুনা পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হবে, তিনি ঢাকার দোহার থেকে ৯ এপ্রিল নওগাঁয় গ্রামের বাড়িতে যান। শুরু থেকেই তাঁকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এখনো তাঁর হোম কোয়ারেন্টিন শেষ হয়নি। তাঁর শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net