1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ বুধবার থেকে বদলে যাচ্ছে অ্যাপোলো হাসপাতালের নাম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

আজ বুধবার থেকে বদলে যাচ্ছে অ্যাপোলো হাসপাতালের নাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৪০২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বদলে গেল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালের নাম। আজ বুধবার (১ এপ্রিল) থেকে এ হাসপাতালটির নাম বদলে এভারকেয়ার হসপিটাল ঢাকা রাখার সিদ্ধান্ত কার্যকর হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এভারকেয়ার ও সিডিসি গ্রুপ। এসটিএস হোল্ডিংস লিমিটেডের বিনিয়োগে, এভারকেয়ার ও সিএসডি গ্রুপের অধীনে ঢাকার অ্যাপোলো হাসপাতাল বুধবার থেকে এভারকেয়ার হসপিটাল ঢাকা নামে রি-ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবেই এই নাম বদল।

সংবাদ বিজ্ঞপ্তিতে এভারকেয়ার জানায়, এভারকেয়ার হসপিটাল তার বিশ্বমানের সব সুবিধা ও আয়োজনের মাধ্যমে শীর্ষমানের স্বাস্থ্যসেবা দিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। হাসপাতালের প্রকিউরমেন্টকে দক্ষ থেকে দক্ষতর করা এবং অপারেশন আরও উন্নত করার পাশাপাশি কার্ডিয়াক সার্ভিসেস, লিভার ট্রান্সপ্লান্টেশন এবং অনকোলজির মতো সুপার স্পেশালটি ডিপার্টমেন্টস প্রতিষ্ঠার মাধ্যমে এভারকেয়ার গ্রুপ এ হাসপাতালের ক্লিনিক্যাল সামর্থ্য আরও বাড়াতে চায়।

এভারকেয়ার গ্রুপের অধীনে রয়েছে ২৮টি হাসপাতালের এক বিশাল গ্লোবাল চেইন। ১ এপ্রিল থেকে রি-ব্র্যান্ডিং কার্যকর হবে।

এভারকেয়ার হলো একটি সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্লাটফর্ম, যা আফ্রিকা ও এশিয়ার কয়েকটি উন্নয়নশীল দেশে অপারেট করছে। যার পোর্টফোলিওতে রয়েছে বিশ্বজুড়ে ২৮টি পাসপাতাল, ১৮টি ক্লিনিক, ৫৪টি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি নির্মাণাধীন হাসপাতাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net