1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের কাশিনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারে খাদ্য-সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

চৌদ্দগ্রামের কাশিনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারে খাদ্য-সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩১২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: চলমান করোনা ভাইরাস মহামারিতে দেশ যখন অচলাবস্থায় ঠিক তখনি একদল তরুন স্বেচ্ছাসেবীদল এগিয়ে এসেছে অসহায়-দুস্থ মানুষের পাশে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামে “শিক্ষা ও সমাজে আমরা” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দিনমজুর, অসহায়-দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গরীব-দিনমজুরদের মুখে খাবার তুলে দেয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংগঠনটি এলাকার ১০৯টি দরিদ্র পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করে। তারা প্রত্যেকটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চনাবুট, ২ টি সাবান, ২ কেজি আলু, ১ কেজি লবণ এবং ২ কেজি মুড়ি বিতরণ করেন। সংগঠনটিতে আর্থিকভাবে অবদান রাখেন একদল প্রবাসী ব্যবসায়ী সহ এলাকার তরুণ সমাজ। সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার সকল মানুষকে সেবামূলক কাজে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। উল্লেখ্য, “শিক্ষা ও সমাজে আমরা” একটি অরাজনৈতিক ও মানবসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৯ সাল থেকে সমাজে শিক্ষার প্রসার, মাদক ও জঙ্গিবাদ নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বেশকিছু লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net