1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশে ৯ জনকে ভেন্টিলেটর দেয়া হয়েছে, ৮ জনই মারা গেছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

দেশে ৯ জনকে ভেন্টিলেটর দেয়া হয়েছে, ৮ জনই মারা গেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৩৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দেশে এ পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত ৯ জনকে ভেন্টিলেটর দেয়া হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্যি ১ জন ছাড়া বাকিরা সবাই মারা গেছেন।

রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কিছুদিনের অভিজ্ঞতায় আইসিইউ এর ফলাফল ভাল পাওয়া যায়নি। এ পর্যন্ত যে ৯ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাদের মধ্যে ৮ জনই মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ভেতরে ৪৪ শতাংশ, নারায়ণগঞ্জে ৩১ শতাংশ এবং বাকি ২৫ শতাংশ সারা দেশে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

রোববার (১৯ এপ্রিল) নতুন আক্রান্ত ৩১২ জনের মধ্যে বেশিরভাগেরই বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এই বয়স সীমায় আক্রান্তের হার ২৩.৪ ভাগ। এর পরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা যার হার ২২ শতাংশ।

যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ভেতরে তিন জন এবং বাকি চার জন নারায়ণগঞ্জে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net