1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বনরক্ষী-বনদস্যু গোলাগুলি, জিম্মিদশা থেকে ৮জেলে-মৌয়াল উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি

বনরক্ষী-বনদস্যু গোলাগুলি, জিম্মিদশা থেকে ৮জেলে-মৌয়াল উদ্ধার

দস্যুমুক্ত ঘোষনার ১৭ মাসের মাথায় সুন্দরবনে আবার দস্যুদের আবির্ভাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ২৯২ বার

নইন আবু নাঈম, বাগেরহাট :
দস্যুমুক্ত ঘোষনার ১৭ মাসের মাথায় এসে সুন্দরবনে আবারো বনদস্যুদের আবির্ভাব হয়েছে। জেলে-মৌয়াল অপহরণ ও বনরক্ষীদের সাথে গোলাগুলির মধ্য দিয়ে ‘রাজা-বাদশা’ নামের ওই দস্যুবাহিনী তাদের অস্তিত্ব জানান দিয়েছে। গত এক সপ্তাহে র্প্বূ সুন্দরবনের শরণখোলা এবং চাঁদপাই রেঞ্জে পৃথক তিনটি দস্যুতা ও গুলি বিনিময়ের ঘটনা ঘটিয়েছে নতুন এই বাহিনী। এতে বনের পেশাজীবীদের মাঝে নতুন করে আবার দস্যু আতঙ্ক দেখা দিয়েছে। দস্যুদের জিম্মিদশা থেকে আট জন জেলেকে উদ্ধার করেছে বনবিভাগ।
সর্বশেষ ২০১৮ সালের ১নভেম্বর সুন্দরবনের ছয়টি দস্যু বাহিনী বাগেরহাট স্টেডিয়ামে স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র-গোলাবরুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে। এনিয়ে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সর্বমোট ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন সদস্য তাদের ৪৬২টি আগ্নেয়াস্ত্র এবং ৩৩ হাজার ৫০৪ রাউন্ড গোলাবারুদ জমা দেয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সুন্দনবনকে দস্যুমুক্ত ঘোষনা করেন। সেই দস্যুমুক্ত সুন্দরবনে প্রায় দেড় বছর পর এই প্রথম দস্যুতা ও গোলাগুলির ঘটনা ঘটল।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, নতুন আবির্ভূত রাজা-বাদশা বাহিনীতে পাঁচজন সদস্য রয়েছে। এদের কাছে আছে দুইটি পাইপগান, একটি শার্টার গান, দুটি রামদা। বাহিনীর প্রধান শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে চাঁনমিয়া বয়াতীর ছেলে সাবেক বনদস্যু মো. কবির বয়াতী। বাহিনীর সদস্যদের মধ্যে একই গ্রামের আ. রহমান, মডেল বাজারের আনোয়ার ফরাজী এবং পাথরঘাটার পদ্মা¯øুইস এলাকার বেল্লালসহ তিন জনের নাম জানা গেছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গত ১৮ এপ্রিল সকালে শ্যালারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের নীলবাড়ীয়া এলাকার খালে একটি ইঞ্জিন চালিত ট্রলার দেখতে পায়। বনরক্ষীরা ট্রলারটির কাছাকাছি গেলে ট্রলার থেকে বনদস্যুরা লাফিয়ে বনে উঠে গুলিবর্ষণ করতে থাকে। এসময় বনরক্ষীরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বনরক্ষীদের গুলির মুখে দস্যুরা গহীন বনে পালিয়ে যায়।
এসিএফ জানান, দস্যূদের ফেলে যাওয়া ট্রলার থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আ. জব্বার (৬৫), ফজলে হক (৫৫), আ. কুদ্দুস (৩৫) এবং দক্ষিণ রাজাপুর গ্রামের গিয়াস উদ্দিন (২০) নামের চার জেলেকে উদ্ধার করা হয়। রবিবার রাতে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
এর আগে ১৪ এপ্রিল বিকেলে কটকা ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বনের টিয়ারচর এলাকায় বনদস্যুদের কবল থেকে আরো চার জেলে ও মৌয়ালীকে উদ্ধার করে তাদের বাড়িতে পাঠিয়েছে। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। তবে, তাদের নাম জানাতে পারেননি ওই বন কর্মকর্তা।
অপরদিকে, জেলে সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল রাতে চাঁদপাই রঞ্জের ধানসাগর স্টেশনের লাঠিমারা ভারাণী খাল থেকে শরণখোলার উত্তর রাজাপুর ও মোরেলগঞ্জ গুলিশাখালী এলাকার চারটি জেলে নৌকায় হানা দেয় ওই দস্যুরা। তাদের নৌকা থেকে চার-পাঁচ হাজার টাকার মাছ ১১০০টাকা নিয়ে যায়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মী জেলেদের উদ্ধার এবং গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net