ঢাকা   ১০:১৬:৪০ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে কেউ করোনায় আক্রান্ত হয়নি, অবস্থা ধরে রাখতে ঘরে থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৭২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে গত এক মাসে কারও শরীরে মরণব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। গত ৮ মার্চ প্রথম দেশে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হওয়ার পর এই জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ নিয়ে পুলিশ সদস্য ও নারীসহ আটজনকে আইসোলেশনে ভর্তি করে স্বাস্থ্য বিভাগ। এদের সবার শরীরের স্যাম্পল সংগ্রহ করে পাঠানো হয় রোগতত্ত্ব রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নির্ণয় কেন্দ্র আইইডিসিআরে। সেখানে পরীক্ষায় সবাই করোনা মুক্ত বলে জানায় আইইডিসিআর। এই জেলাকে করোনা মুক্ত রাখতে সব মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে,বাগেরহাটের জনগনকে স্বাস্থ্য সচেতন করতে রেডক্রিসেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনী বাগেরহাটে নিয়মিত কাজ করে যাচ্ছে। তারা হ্যান্ড মাইকে এলাকার সবাইকে অযথা বাড়ির বাইরে ঘোরাঘুরি না করতে পরামর্শ দিচ্ছেন।
বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ যখন শুরু হলো তখন আমরা বিষয়টি গুরুত্ব দেইনি। সামাজিক দুরত্ব মানিনি। সামাজিক দুরত্ব না মানার ফলে কমিউনিটি যে ট্রান্সমিশন সেই ট্রান্সমিশনে এক থেকে আরেকজনের মধ্যে তা সংক্রমিত হতে শুরু করেছে। এখনো সময় আছে এটা থেকে দুরে থাকতে আমাদের একটাই কাজ তাহলো ঘরে থাকা। আগামী দুই সপ্তাহ যদি নিয়ম মেনে চলি এবং যার শরীরে এই রোগে উপসর্গ রয়েছে তিনি যদি ঘরে থাকেন অথবা স্বাস্থ্য বিভাগে এসে চিকিৎসা নেন তাহলে অন্যের মধ্যে নতুন করে সংক্রমিত হবে না।
বাগেরহাটে গত এক মাসে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি হয়েছেন তাদের কারও শরীরে কিন্তু করোনার উপস্থিতি পাইনি। তাতে আমরা বলবো বাগেরবাসী আমরা এখনো ভাল আছি, এই অবস্থা ধরে রাখার সুযোগ আছে। তাই এই অবস্থা ধরে রাখার সুযোগ আমাদের কাছে আছে। তাই আসুন আমরা নিয়ম মেনে ঘরে থাকি। অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোই। আর যদি বেরোই তাহলে মুখে মাক্স ব্যবহার করি, ভাল করে সাবান দিয়ে বারবার হাত ধুই। তাহলেই বাগেরহাটকে করেনা মুক্ত রাখা সম্ভব হবে। সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঘরে থাকতে হবে। এটা না মানলে প্রশাসন আইন প্রয়োগ করতে বাধ্য হবে বলে সাবধান করেন এই স্বাস্থ্য কর্মকর্তা। ###

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি