ঢাকা   ১১:০৬:৪২ এএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে বাঁধনের উদ্যোগে কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৯১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
করোনা পরিস্থিতিতে সারাদেশে জনসাধারনের চলাচল সীমিত করা হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যার ফলে কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন দীনমজুরসহ খেটে খাওয়া মানুষেরা। পরিবার পরিজন নিয়ে খেটে খাওয়া এসব মানুষ খুব কষ্টে জীবন কাটাচ্ছেন। এই অবস্থায় এনজিও সংস্থা বঁাধন এর উদ্যোগে বাগেরহাট সদর উপজেলায় অসহায় দরিদ্র দীনমজুর, ভিক্ষুক ও খেটে খাওয়া মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের দশানীস্থ বঁাধনের নিজস্ব কার্যালয় থেকে এসব খাদ্য সামগ্রী বিতারন করা হয়। এসময় বঁাধনের স্বেচ্ছাসেবকসহ অফিসের কর্মকর্তাবৃন্দ বাড়ী বাড়ী গিয়ে অসহায় দরিদ্রদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় বঁাধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন , বঁাধনের ইপিআর (সেইরি) প্রকল্পের সম্বনয়কারী সোহাগ হাওলাদার, বঁাধনের কর্মকর্তা জয়নাল সরদার, মামুন আহমেদ, তানজিম আহমেদ, লিজা আক্তার, হিরক পাইক, সোহান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৯ মার্চ থেকে বঁাধন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পৌরসভার হাড়িখালী, মেগনিতলা, সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া বাজার, একই গ্রামের নিকেরিপাড়া জামে মসজিদ, ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিম সায়ড়া, খানপুর ইউনিয়নের কালিবাড়ী বাজার ও ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়ন এবং নলধা-মৌভোগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশিং স্থাপনসহ জনসাধারনের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতারন করা হয়। এছাড়াও বঁাধনের ইয়ূথ গ্রুপের সদস্যরা বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে জীবানুনাষক স্প্রে করাসহ নিত্য প্রয়োজনীয় ঔষুধ এবং মুদি দোকানে কেনাকাটায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ছক তৈরী করেছে।
বঁাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বলেন, সরকারি নির্দেশনা মেনে সকল শ্রেনী পেশার মানুষ নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় সব চেয়ে কষ্টে আছেন দীনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। তাদের কথা চিন্তা করে বঁাধনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতারন করা হয়েছে। আগামীতে বঁাধনের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে আরও খাদ্য সামগ্রী বিতারন করা হবে। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে বঁাধনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে এবং পাশাপাশি বঁাধনের একদল তরুন স্বেচ্ছাসেবক মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। জরুরী মুহুর্তে দেশের প্রয়োজনে বঁাধন মানব উন্নয়ন সংস্থা সব সময় সমাজের অসহায় দরিদ্রদের পাশে আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি