1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেসরকারি ৩ হাসপাতালে নমুনা পরীক্ষায় লাগবে ৩৫০০ টাকা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন 

বেসরকারি ৩ হাসপাতালে নমুনা পরীক্ষায় লাগবে ৩৫০০ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৯৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
তিনটি বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। এসব হাসপাতালে নমুনা পরীক্ষার সরকার নির্ধারিত সর্ব্বোচ্চ মূল্যসীমা সাড়ে তিন হাজার টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে একথা জানানো হয়।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে বেসরকারি পর্যায়ে এভার কেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) লিমিটেড, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড এই নমুনা পরীক্ষা করতে পারবে।

তিনি বলেন, এ হাসপাতালগুলোতে শুধু ভর্তি রোগী অর্থাৎ অন্তঃবিভাগের রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পারবে। বহিঃবিভাগ অথবা বাইরের রোগীদের পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়নি।

‘আরো কোনো বেসরকারি হাসপাতাল যদি আমাদের কাছে অনুমোদন চাই তাহলে আমরা অবশ্যই বিবেচনায় রাখবো। ঢাকার বাইরে হলে আমাদের টিম গিয়ে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়ার যোগ্য হলে অনুমোদন দেওয়া হবে।’

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে গাজী গ্রুপ কোভিড-১৯ পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। ইউএসএ-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাবটি স্থাপন করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা হয়েছে ১৬৩ জন। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১০৩ জন। সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫০ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net