1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভৈরবের এসআই করোনায় আক্রান্ত, ওসিসহ ৬৪ জন কোয়ারেন্টাইনে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

ভৈরবের এসআই করোনায় আক্রান্ত, ওসিসহ ৬৪ জন কোয়ারেন্টাইনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৭৩ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থানার ওসিসহ ৬৪ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৩ জনকে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম ভবনের রুমের কয়েকটি কক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টান ও বাসায় থাকা ৩১ জনকে হোম কোয়ারেইন্টানে পাঠানো হয়।

থানার সব পুলিশ কোয়ারেন্টাইনে থাকায় এলাকার আইন-শৃঙঙ্খলা রক্ষার্থে চার এসআইসহ ৩৫ জন পুলিশ সদস্য শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভৈরব থানায় যোগদান করেছেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের নির্দেশে নতুন পুলিশ সদস্যরা থানায় যোগদান করেছেন বলে জানান ভেরব থানার ওসি মো. শাহিন।

৬৪ জন পুলিশ ১৪ দিন কোয়ারেন্টোইনে থাকবেন। করোনায় আক্রান্ত পুলিশ কর্মকর্তাকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভৈরব থেকে করোনা সন্দেহে পাঁচ ব্যক্তির নমুনা পরীক্ষা করতে আইইডিসিআরে পাঠানো হয়। শুক্রবার দুপুরে পাঁচজনের মধ্য চারজনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেও ওই পুলিশ কর্মকর্তার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট আসার পর স্থানীয় প্রশাসনসহ ভৈরবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের নির্দেশে থানার ৬৪ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

ভৈরব থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত) মো. বাহালুল খাঁন বাহার বলেন, কিশোরগঞ্জের দুইজন অতিরিক্ত পুলিশ সুপার রাতে ৩৫ জন নতুন পুলিশ নিয়ে থানায় আসেন এবং ঘটনার বিস্তারিত অবগত হন। থানার ওসি মো. শাহিন ও আমিসহ থানার ৬৪ জন পুলিশ কোয়ারেন্টাইনে চলে গেছি। এই অবস্থায় ভৈরবের আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন থেকে নতুন পুলিশ দেন থানায়। নতুন পুলিশ সদস্য রাত সাড়ে ৮টায় থানায় যোগদান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net