1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কৃষকের ধান কেটে দিচ্ছে জেলা ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

মাগুরায় কৃষকের ধান কেটে দিচ্ছে জেলা ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৬৭ বার

মোঃ সাইফুল্লাহ : কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ। করোনার প্রাদুর্ভাবের পর থেকেই মাগুরায় কৃষি শ্রমিকদের চরম সংকট দেখা দেয়ায় বেড়েছে শ্রমিকের দাম। তাই বিপাকে পড়া অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে মাগুরাজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে গিয়ে স্বেচ্ছায় কৃষকের ধান কেটে দিচ্ছে।

গত সকালে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল এবং জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নাগিদ হাসান ইভানের নেতৃত্বে ২৫ জন ছাত্র লীগের নেতা-কর্মীরা মাগুরা সদরের আঠারো খাদা ইউনিয়নের পশ্চিম বাড়িয়ালা গ্রামের অসহায় এক কৃষকের ধান কেটে এ কার্যক্রম শুরু করেন।
পশ্চিম বাড়িয়ালা গ্রামের কৃষক মিটুল মিয়া বলেন, করোনার প্রাদুর্ভাবের পর থেকেই ধানকাটা শ্রমিকের সংকট পড়েছে। মাঠভরা পাঁকা ধান। শ্রমিক পাওয়া গেলেও কৃষাণ মূল্য অনেক বেশি। এত টাকা দিয়ে ধান কাটানোও অসম্ভব হয়ে পড়ে, তাই ছাত্রলীগকে জানিয়েছিলাম। ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ৩০ শতক জমির ধান বিনা পয়সায় কেটে দিয়ে গেছে। আমরা অনেক উপকৃত হয়েছি।

জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, বর্তমান করোনা পরিস্থিতিত যে সব কৃষক আমাদের কাছে সহযোগিতা চাচ্ছে আমরা সেসব কৃষকদের ধান কেটে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি।
মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.সাইফুজ্জামান শিখর ভাই কৃষকের পাশে থাকতে আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ছাত্রলীগ নেতা নাহিদ হাসান ইভান, রাশেদ মীর, সাব্বির,ঈমনসহ প্রায় ২৫জন ছাত্রলীগ নেতা ধানকাটায় অংশ নেন বলে জানা গেছে।
কৃষকদের এই দুর্সময়ে মাগুরা জেলা ছাত্রলীগের নেতা / কর্মীরা এগিয়ে এলো, দেশের এই ক্রান্তি কালে অন্যরাও কৃষকদের পাশে এগিয়ে আসবেন -এমনটায় আশা করছেন দেশের বিজ্ঞজনেরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net