1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে সাংবাদিক রুবেলকে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

রাজশাহীতে সাংবাদিক রুবেলকে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩১৩ বার

নিজস্ব প্রতিবেদক :
শনিবার বিকালে রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকায় রুবেলের বাড়ির সামনেই এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত এএসআই মো. আরিফকে প্রত্যাহার করা হয়েছে। তিনি নগরীর উপকণ্ঠ কাটাখালি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সাংবাদিকরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী রুবেল জানান, বিকালে পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। এ সময় বাড়ির সামনের মোড়ে একদল পুলিশ জনসমাগম ঠেকাতে অভিযান চালাচ্ছিল। রুবেল সেদিকে গেলে এএসআই আরিফ জানতে চান তিনি কেন মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন। এ সময় রুবেল নিজের পরিচয় দেন।

তখন আরিফ সাংবাদিকদের সম্পর্কে কটূক্তি করে রুবেলের ওপর চড়াও হন। এ সময় বাড়ি থেকে মাত্র ৩০ গজের মধ্যেই রুবেলকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন এএসআই আরিফ। একপর্যায়ে তাকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন রুবেলের পরিবারের সদস্যরা গিয়ে তাকে রক্ষা করেন। এরপর রুবেল বিষয়টি কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। এছাড়া অবহিত করেন রাজশাহীর সাংবাদিক নেতাদেরও।

এর কিছুক্ষণ পর এএসআই আরিফ সাংবাদিক রুবেলের বাড়ি গিয়ে দুঃখ প্রকাশ করে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের না জানানোর জন্য অনুরোধ করেন। তবে এরই মধ্যে সাংবাদিক নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরে আরিফকে প্রত্যাহার করে নেয়া হয়।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মামুন-অর-রশিদ, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোশিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান এবং রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোশিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান পাপ্পু ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান শ্যামলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপ-কমিশনার একরামুল হক বলেন, এএসআই আরিফ যেটা করেছেন সেটা খারাপ করেছেন। এর মাশুল তাকে দিতে হবে। ইতোমধ্যে তাকে পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে আমরা বিব্রত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net