1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ১০টাকার চাল কালোবাজারে বিক্রির দায়ে ডিলারের লাইসেন্স বাতিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

শরণখোলায় ১০টাকার চাল কালোবাজারে বিক্রির দায়ে ডিলারের লাইসেন্স বাতিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ২৯৫ বার

নইন আবু নাঈম, বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলায় ফেয়ারপ্রাইজে ডিলার তরিকুল ইসলাম তারেকের লাইসেন্স বাতিল করা হয়েছে। ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে তার এই ডিলারশীপ বাতিল ঘোষণা করা হয়। শরণখোলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. সোহেল আকতার এতথ্য নিশ্চিত করেছেন।
খাদ্য নিয়নন্ত্রক সোহেল আকতার জানান, গত ৩ এপ্রিল রাতে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন তাফালবাড়ী বাজারের একটি গোডাউন থেকে ১০ টাকা কেজি দরের ১৮ বস্তা চাল উদ্ধার করেন। এসময় গোডাউন মালিক রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত চাল ডিলার তারেকের বলে প্রমানিত হওয়ায় উর্ধতন কতৃপক্ষের নির্দেশে সোমবার তার লাইসেন্স বাতিল করা হয়। পুনরায় ডিলার নিয়োগ না দেওয়া পর্যন্ত পার্শ্ববতী ডিলার অতিরিক্ত দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
এ ঘটনায় রায়েন্দা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. সাইফুল ইসলাম বাদি হয়ে পরের দিন ৪এপ্রিল ডিলার তারিকুল ইসলাম তারেকসহ আটক রফিকুল ইসলামের নামে শরণখোলা থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net