1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায়দের জন্য নিলামে উঠছে মুশফিকের ব্যাট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

অসহায়দের জন্য নিলামে উঠছে মুশফিকের ব্যাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪৩৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
কোভিড-১৯ আক্রান্তদের পাশে দাঁড়াতে একের পর এক উদ্যোগে ব্যস্ত দেশের ক্রিকেটাররা। আর নিজেদের ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন মাশরাফী ও সাকিবরা। এবার নিজের অতি প্রিয় প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলে আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন মুশফিকুর রহিম। তাই এ সপ্তাহের মধ্যেই নিলামের মাধ্যমে সংগ্রহ করা হবে ফান্ড।

বছরের শুরুতে দাবানলে পুড়েছিল অস্ট্রেলিয়া। সঙ্কটে সাহায্যের হাত বাড়িয়ে দেন শেন ওয়ার্ন এবং নিজের টেস্ট ক্যাপ নিলামে তুলেছিলেন অজি স্পিন কিংবদন্তি। মাস ঘুরতেই বিশ্ব আক্রান্ত হয় করোনা নামক মহামারিতে। তাই অসহায়দের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলে বড় অঙ্কের অর্থ যোগাড় করেছেন জশ বাটলার।

টাইগাররাও কি এমন উদ্যোগ নিতে পারেন? যুক্তরাষ্ট্র থেকে সতীর্থদের তেমনই বার্তা দিয়েছিলেন সাকিব আল হাসান। একদিনের মধ্যেই সাকিবের ডাকে সাড়া দিলেন মুশফিক। নিজের ‘স্পেশাল ব্যাট’ নিলামে তোলার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

২০১৩-তে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। প্রিয় ব্যাটটি এতদিন যত্নে তুলে রেখেছিলেন তিনি। এখন দেশের ক্রান্তিকালে স্মারক ব্যাটটি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চান মিস্টার ডিপেন্ডেবল।

তবে বাংলাদেশে অনলাইনে ডিজিটাল নিলামের ব্যবস্থা না থাকায় জটিলতা তৈরি হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে মুশফিকের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যোগাযোগের পর তারা নিলাম পরিচালনার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে রাজি হয়েছে।

মুশফিক ছাড়াও মোসাদ্দেক সৈকত ও নাঈম শেখও তাদের ক্রিকেট সামগ্রী নিলামে তুলে অসহায়দের পাশে দাঁড়াতে চান। ইন্ডিপেন্ডেন্ট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net