1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মিলেনিয়াম ফ্রেন্ডস’র উদ্যোগে দেড় শতাধিক পরিবারে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

চৌদ্দগ্রামে মিলেনিয়াম ফ্রেন্ডস’র উদ্যোগে দেড় শতাধিক পরিবারে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ২৮৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ধোড়করা মিলেনিয়াম ফ্রেন্ডস। বুধবার (১৫এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা, কাগাইশ, শাকতলা, পন্নারা, মলিয়ারা, ভানুশ্বর, কৈতরা, পাঠানপাড়া, তেলিগ্রাম, নেতড়া, হান্ডা, ঘোষতল, কোমারডগা, চিলপাড়া, গোড়কমুড়া, ঝাটিয়ারখীল, সাঙ্গিশ্বর, ফুলগ্রাম, কাপড়চতলী, গুনবতী ইউনিয়নের দশবাহা, চাপিরতলা ও জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘরিয়া এলাকার মোট ১৫৫ পরিবাবের বাড়ি-বাড়ি গিয়ে কোনো রকম ফটোশেসন ছাড়াই নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনের সদস্যরা। এতে প্রত্যেক পরিবারের জন্য চাল, ডাল, তেল, আলু, চিনি, মুড়ি, পেঁয়াজ, ছোলা, খেসারী, খেজুর, ট্যাং, মসলা ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল। খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মিলেনিয়াম ফ্রেন্ডস’র সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল মজুমদার শরীফ, সমাজসেবা সম্পাদক আবরার নাজিম, অর্থ-সম্পাদক সাইফুর রহমান, সহকারী অর্থ-সম্পাদক মীর হোসেন রকি ও আতিকুর রহমান সোহেল, প্রচার সম্পাদক আল মামুন অপু সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ফলে দেশের এই ক্রান্তি লগ্নে কর্মহীন ও অসহায়দের পাশে সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান সংগঠনের সভাপতি ইসমাঈল হোসেন সানোয়ার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net