1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে স্বপ্নপূরণের উদ্যোগে হ্যান্ড ওয়াস বক্স স্থাপন ও স্যানিটাইজার প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

চৌদ্দগ্রামে স্বপ্নপূরণের উদ্যোগে হ্যান্ড ওয়াস বক্স স্থাপন ও স্যানিটাইজার প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩২৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: মরণঘাতক মহামারি নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াবহতা প্রতিরোধকল্পে এবং এর বিস্তৃতি প্রতিরোধে কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন “স্বপ্নপূরণ ফাউন্ডেশন” এর উদ্যোগে উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভা, বাতিসা ইউনিয়ন, কনকাপৈত ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে প্রায় ৩৩টি মসজিদে হ্যান্ড ওয়াস বক্স স্থাপন, হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যু প্রদান করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম বুধবার (১ এপ্রিল) দুপুরে শেষ হয়। ফাউন্ডেশনের অন্যতম সংগঠক ও পরিচালক, কাতার প্রবাসী মো. মনির হোসাইন খোকন এর অর্থায়ন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মোশাররফ হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে হ্যান্ড ওয়াস বক্স স্থাপন, হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যু প্রদান কর্মসূচি চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, সংগঠনের পরিচালক সাংবাদিক মনোয়ার হোসেন মুন্না, চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. এয়াছিন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মো. আলা উদ্দীন আলো, মো. জসিম উদ্দীন হাসান, শুভাকাঙ্খী সোহেল মোল্লা, এয়াকুব, ফারুক, জামান সাব্বির, মুন্না পাটোয়ারী, কালাম প্রমুখ। উল্লেখ্য, “স্বপ্নপূরণ ফাউন্ডেশন” ইতিমধ্যেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ সহ বহু মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ধর্মীয় উৎসবগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণের পাশাপাপশি ঈদ বস্ত্র ও শীতার্তদের জন্য শীত বস্ত্র বিতরণ করেছে। এছাড়াও ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত স্থানীয় কয়েকজন ব্যক্তির চিকিৎসায় অর্থ কালেকশন করে তাদের চিকিৎ’সা নিশ্চিতে ব্যাপক ভূমিকা রেখে উপজেলার বাসিন্দাদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net