1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে ১৭০০ কর্মহীন পরিবারের মুখে হাসি ফুটিয়েছে ‘সংশপ্তক’ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

নাঙ্গলকোটে ১৭০০ কর্মহীন পরিবারের মুখে হাসি ফুটিয়েছে ‘সংশপ্তক’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৪৫ বার

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ হাজার ৭০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী টিম ‘সংশপ্তক’।

ত্রাণ সামগ্রিক মধ্যে ছিল- চাল,আলু, তেল, ছোলা, সাবান ও আরো অন্যান্য সামগ্রী। এছাড়াও টিম ‘সংশপ্তক’ করোনা মোকাবেলায় আরো কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপজেলায় নিয়মিত জীবাণু নাশক প্রয়োগ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ছাড়াও জনসচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিম ‘সংশপ্তক’।

‘ সংশপ্তক’-র এর মূল উদ্যোক্তা এবং সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জহিরুল ইসলাম বলেন, সংশপ্তক’র মোট ৬৩৩ জন সাধারণ সদস্য এবং ৪১ জন ডাক্তার মিলে ১৭টি টিমে ভাগ হয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে’।

তিনি বলেন, নাঙ্গলকোটের সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন তাকে এই মহৎ কাজে সহযোগিতা করছে।

সংশপ্তক-র উপদেষ্টা জাবেদ হোসাইন বলেন ‘সংশপ্তক’ টিমে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কাজ করে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় আজ সংশপ্তক কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে’। করোনা সংকট যতদিন চলবে টিম ‘সংশপ্তক’ ততদিন কার্যক্রম চালিয়ে যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net