1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশে করোনা মোকাবিলায় সেনা মেডিকেল টিম পাঠাচ্ছে ভারত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

বাংলাদেশে করোনা মোকাবিলায় সেনা মেডিকেল টিম পাঠাচ্ছে ভারত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৭৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস প্রতিরোধে সাহায্য করার জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভূটান ও আফগানিস্তানে একটি করে টিম পাঠাতে প্রস্তুত ভারতের সেনাবাহিনী। করোনা মোকাবিলায় অন্যান্য দেশেও সেনাসদস্য পাঠিয়েছে ভারত। খবর জি নিউজের।

গত মাসে করোনাভাইরাস টেস্ট সেন্টার তৈরি ও স্থানীয় চিকিৎসকদের ভাইরাসের মোকাবিলায় প্রশিক্ষণ দেয়ার জন্য নেপালে ১৪ সদস্যের দল পাঠিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এছাড়া কুয়েতেও ১৫ সদস্যের দল পাঠিয়েছে ভারতীয় সেনা।

ইতোমধ্যে ৫৫টি দেশে করোনার সম্ভাব্য ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত। বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভূটান, আফগানিস্তানের মতো দেশে এই ওষুধ সরবরাহ করেছে ভারত।

দক্ষিণ এশিয়ায় করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ভারত। জানা গেছে, করোনা মোকাবিলায় সহায়তার জন্য বাংলাদেশে ১৪ সদস্যের একটি দল পাঠানোর প্রস্তুতি নিয়েছে ভারতীয় সেনা।

বন্ধু দেশগুলোর প্রতি পররাষ্ট্রনীতি অনুযায়ী ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশে করোনা মোকাবিলায় মাঠে নেমে সহায়তা করবে ভারতীয় সেনার এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net