1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে যুবলীগ নেতার মারধরে স্বামী- স্ত্রী আহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

শ্রীনগরে যুবলীগ নেতার মারধরে স্বামী- স্ত্রী আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ২৯৩ বার

আব্দুর রকিব,শ্রীনগর(মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ভূইচিত্র গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যবলীগ নেতার মারধরে স্বামী-স্ত্রী আহত হয়েছে। গত ১৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ষোলঘর ইউনিয়নের ভূইচিত্র গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে ষোলগর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক আনিল আহমেদ জয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ভাবে জানা যায়, ষোলঘর ইউনিয়নের ভূইচিত্র গ্রামে আক্কাস মোল্লা এর বসত ঘরের উত্তর পশ্চিম কর্ণারে পাশ্বে স্থানীয় ইউপি সদস্য মহি মেম্বারের বাড়ীর লোকজন ময়লা ফেলার কারনে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে আক্কাস মোল্লার বাড়ীসহ আশপাশের বাড়ীর লোকজনদের অসহ্য লাগায় আক্কাস মোল্লার স্ত্রী নাসিমা বেগম(৪৫) ময়লার দুর্গন্ধের কথা মহি মেম্বারের ভাগিনা মনিরের স্ত্রী চম্পা বেগমের কাছে জানায়। চম্পা বাড়ীতে গিয়ে বিষয়টি মহি মেম্বারের স্ত্রী নুরনাহার বেগমকে জানালে নুরনাহার বেগম ষোলঘর বাসস্ট্যান্ডে থাকা তার ছেলে ষোলঘর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক আনিল আহম্মেদ জয়কে মোবাইল ফোনে বাড়ীতে আসতে বলে। আনিল আহম্মেদ জয় আনিল আহম্মেদ জয় অতর্কিতে আক্কাস মোল্লা ও তার স্ত্রীকে কাঠের চলা দিয়ে এলোপাথারীভাবে মারধর শুরু করে। তাদের চিৎকারে আশ পাশের লোকজন এসে আক্কাস মোল্লা ও তার স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে আনিল আহম্মেদ জয় এর কাছে জানতে চাইলে তিনি বলেন সামান্য ঘটনা ঘটেছে। এই ঘটনায় তারা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। আমিও তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়তুল ইসলাম ভূঞা এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিব।

স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা জয়ের বিরুদ্ধে এর আগে মাদক সেবন করে মাতলামী, ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে ভাংচুর সহ বিভিন্ন অভিযোগে শ্রীনগর থানায় একাধিক মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net