1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁ ক্ষোভে উত্তাল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনির লাশ অপসারণের দাবীতে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার

সোনারগাঁ ক্ষোভে উত্তাল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনির লাশ অপসারণের দাবীতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৬৮ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সকালে ঘটনা জানাজানি হলে এ নিয়ে চরম ক্ষোভ দেখা দেয় সোনারগাঁজুড়ে। ঘেরাও করা হয় উপজেলা নির্বাহীকর্মকর্তার কার্যালয় ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আবদুল মাজেদের কবর। চলে জুতা ও জাড়ু মিছিল।

এসময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আবদুল মাজেদের লাশ সোনারগাঁয়ে দাফন করায় চরংম বিক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন এলাকাবাসী।

মিছিলকারিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ রাতের আঁধারে সোনারগাঁয়ের মাটিতে দাফন করে আমাদের কলঙ্কিত করা হয়েছে। এ কলঙ্ক মোচনের জন্য এ লাশ কবর থেকে উত্তোলন করে সোনারগাঁকে কঙ্ক মুক্ত করা হোক। বরিশালের পাপ বরিশালে পাঠানো হোক। অন্যথায় স্বাধীনতার স্বপক্ষের সোনারগাঁয়ের বিপ্লবী জনতা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

স্থানীয় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের লোকজন খুনি মাজেদের লাশ এখান থেকে উত্তোলন করে অন্যত্র দাফনের দাবি জানিয়েছেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ারমাসুদুর রহমান মাসুম বলেন, কাউকে না জানিয়ে রাতেরআঁধারে এ খুনিকে সোনারগাঁয়ে দাফন করায় আমাদের জন্য লজ্জাজনক ও ন্যাক্কার জনক। এ লাশ উত্তোলন করার জন্য প্রশাসনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বিক্ষোভকারীদের শান্ত করেন।

তার আগে, সোনারগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর উপ- স্বাস্থ্য কমপ্লেক্সে পাশে তার শশুর হাজী শামসুদ্দিন সরকারের পারিবারিক কবরস্থানে মাজেদের স্ত্রী ডা. সালেহা বেগম, চাচা শশুর আলী আক্কাস ও শ্যালক শহিদুজ্জামানসহ পরিবারের নিকট আত্মীয়-স্বজনরা প্রশাসনের সহযোগিতায় ভোরে গোপনীয়তা মধ্য দিয়ে দাফন করা হয়।

তারও আগে মাজেদের লাশ তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় দাফন করা হবে। এই খবরে সোনারগাঁ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ অঙ্গসংগঠনের নেতারা রাত জেগে সোনারগাঁয়ের বিভিন্ন কবরস্থান পাহাড়া দিয়েছিলেন বলে জানাযায়। তারা জানান, খুনি মাজেদের শ্বশুড়বাড়ি সোনারগাঁয়ের কোথায় তা না জানায় বিক্ষিপ্তভাবে পুরো সোনারগাঁয়ের কবর স্থান নজরদারিতে রাখা হয়েছিল।

এ ঘটনায় করোনা ভাইরাসে ঘরবন্দী সব শ্রেণীর মানুষের ফেসবুক স্ট্যাটাসে ঝড় বইছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net