ঢাকা   ০৪:০৩:৫৩ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত 

সোনারগাঁয়ে ১দিনে আক্রান্ত ৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৮২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : গত ২৩ এপ্রিল সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। আজ ২৮ এপ্রিল দুপুরে ১৮টির রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭ জনেরই করোনা পজেটিভ! আরো ৮টির রিপোর্ট আসার পর বুঝা যাবে ২৬ জনের মধ্যে মোট কতজনের পজেটিভ।

ডা: পলাশ কুমার সাহা জানান, আজ ৭ জনের করোনা পজেটিভ এসেছে। তার মধ্যে শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামের একই বাড়ির ৪ জন। এদের মধ্যে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। একই ইউনিয়নের চেলারচরের পার্শ্ববর্তী একরামপুর গ্রামের ২ জন এবং বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামের ১ জন রয়েছে। করোনা রোগী সবচেয়ে বেশি শম্ভুপুরা ও বৈদ্যেরবাজার ইউনিয়নে।

অদ্য ২৮ এপ্রিল পর্যন্ত সোনারগাঁয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২১ জন। এরমধ্যে ২ জন মৃত্যু বরন করেছেন।

চারদিক এমন ভয়াবহ অবস্থার মধ্যেও সোনারগাঁয়ের মানুষ নানা অজুহাতে ঘরের বাইরে অবস্থান করছে। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র রমজানের উসিলায় ক্ষমা করে দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি