1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৭৪ বার

আবদুল্লাহ মজুমদারঃ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২২ সদস্যের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এক এক করে ট্রাইব্যুনালের দুটি ব্যারাকে থাকা এপিবিএন এর প্রায় ২২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে কয়েকজনকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনো প্রায় ১৭ জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। এ কারণে পুরো ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে।’

এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপাতত প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত ২৪ এপ্রিল ব্যারাকের এক সদস্য করোনা পজেটিভ শনাক্ত হন। গত ২৭ এপ্রিল নতুন করে আরও দুই এপিবিএন সদস্যের শরীরে করোনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। এরপর সেখানে দায়িত্বে থাকা প্রায় ২২ সদস্যের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net