1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলীকদমে করোনা আক্রান্ত পালিয়ে আসা সেই ব্যক্তিসহ পরিবার আইসোলেশনে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে 

আলীকদমে করোনা আক্রান্ত পালিয়ে আসা সেই ব্যক্তিসহ পরিবার আইসোলেশনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৪০ বার

সুহৃদয় তঞ্চঙ্গ্যা, আলীকদম প্রতিনিধি :
আলীকদম উপজেলার প্রথম করোনা শনাক্ত রোগী প্রদীপ ত্রিপুরা (২৮) নামে একজনকে পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (১৯ মে) দুপুরে ও তার স্ত্রী চকরিয়ার ডুলহাজারা এলাকা থেকে মোটর সাইকেল যোগে পালিয়ে আলীকদম আসে বলে জানা যায়। তার বাড়ি আলীকদম-থানচি সড়কে আট কিলো প্রভাত কারবারি পাড়াতে।

বিশেষ সূত্রে জানা যায়, আক্রান্ত প্রদীপ ত্রিপুরা চকরিয়া একটি হাসপাতালে চাকরি করতেন। প্রদীপ ত্রিপুরা ঢাকা থেকে চকরিয়াতে তার স্ত্রীর কাছে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ স্বামী স্ত্রী দুজনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যাবে প্রেরণ করেন।

কিন্তু রিপোর্ট আসার আগেই ওই দুই ব্যক্তি পালিয়ে আলীকদম চলে আসেন।

এই খবর পাওয়া মাত্র আলীকদম উপজেলা নির্বাহী অফিসার, সায়েদ ইকবাল বুধবার সকালে প্রদীপ ত্রিপুরার বাড়িসহ তার পাড়ার মোট ১২ পরিবার এবং প্রদীপ ত্রিপুরাকে বহনকারী মটর সাইকেল চালক বাবলু (২৫) এর পরিবারকে লক-ডাউন করেছেন এবং আক্রান্ত ব্যক্তি প্রদীপ ত্রিপুরাকে হোম আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দীন ও ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন প্রমুখ।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net