1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে করোনা ধরা পড়া দুই রোগী লাপাত্তা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত 

কক্সবাজারে করোনা ধরা পড়া দুই রোগী লাপাত্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৭৪ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট ও বৈদ্যঘোনায় করোনা শনাক্ত হওয়া দুই রোগী মোর্শেদ আলম (৪০) ও ইয়াসির আরাফাত (২৯) লাপাত্তা হয়ে গেছে।

করোনা ‘পজিটিভ’ হওয়ার পর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ।
স্যাম্পল টেস্টের ডকুমেন্টে উল্লেখিত ঠিকানায় গিয়েও তাদের পাওয়া যায় নি।

যে কারণে দুই করোনা রোগীর সুনির্দিষ্ট বাসাবাড়ি বা ওই এলাকা লকডাউন করতে পারেনি স্থানীয় প্রশাসন। স্যাম্পল নিতে পারেনি স্বজনদের।

এ নিয়ে বার্মিজ মার্কেট ও বৈদ্যঘোনা এলাকার বাসিন্দারা উদ্বিগ্ন ও আতঙ্কিত।

সদর উপজেলার স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোর্শেদ আলম (৪০) নামের একজনের করোনা পজিটিভ পাওয়া যায়।
রোগির ঠিকানা বার্মিজ মার্কেট দিলেও সত্যতা মিলছে না।

এর আগে ৮ মে ইয়াসির আরাফাত (২৯) নামের আরেক করোনা রোগির ঠিকানা বৈদ্যর ঘোনা দিলেও সেখানে গিয়ে কোন সত্যতা পায়নি স্বাস্থ্যকর্মীরা।

যে কারণে এই দুই রোগির স্বজনদের মধ্যে করোনা রোগি আছে কিনা, তা নিশ্চিত হতেও স্যাম্পল নেয়া সম্ভব হচ্ছে না।
এ খবরে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

তবে, তারা আদৌ সঠিক ঠিকানা দিয়েছেন কিনা- সন্দিহান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net