1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাকে পাত্তা দিলেন না স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি

করোনাকে পাত্তা দিলেন না স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩০৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনায় কাঁপছে সারা বিশ্ব। আর বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী করোনাকে পাত্তাই দিচ্ছেন না।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপনারা জানেন অনেক রোগ আছে, যে রোগে অনেক লোক মৃত্যুবরণ করেন। কিন্তু পারতপক্ষে এই রোগটি, এই ভাইরাসটি; আমি মনে করি না এইভাবে কোনো ভয়ানক রোগ। করোনাভাইরাস বাংলাদেশে তেমনভাবে মৃত্যু ঘটাচ্ছে না।
গতকাল বুধবার ঢাকার মহাখালীর বিসিপিএস মিলনায়তনে নতুন চিকিৎসক ও নার্সদের যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, করোনায় প্রায় ৮০ শতাংশ রোগী এমনিতেই ভালো হয়ে যায়। অনেকের মধ্যে কোনো লক্ষণও দেখা যায় না। এই রোগে ১০ থেকে ১৫ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয়। স্বাভাবিক চিকিৎসাতেই তারা ভালো হয়ে যায়।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সদ্য যোগদানকৃত চিকিৎসকদের উদ্দেশে বলেন, কভিডের কারণেই আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে।
সেই অর্থে এই কভিড আপনাদের ভাগ্যই খুলে দিয়েছে। কাজেই চিকিৎসা ক্ষেত্রে আক্রান্ত কোনো ব্যক্তির স্বাস্থ্যসেবায় পিছপা হবেন না। আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের একজন সদস্য ভেবে সেবা দেবেন।
করোনায় বাংলাদেশে এই পর্যন্ত প্রায় ১৮ হাজার রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছে ২৬৯ জন। বাংলাদেশে মোট আক্রান্তের মধ্যে ১ দশমিক ৫ শতাংশ মারা গেছেন। অন্য অনেক দেশের তুলনায় এই হার বেশ কম। আক্রান্তদের মধ্যে ফ্রান্সে ১৫ শতাংশ, যুক্তরাজ্য ও ইতালিতে ১৪ শতাংশ, স্পেনে ১১ শতাংশ, বেলজিয়ামে ১৭ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৬ শতাংশ, ভারতে ৩ দশমিক ৩ শতাংশ, পাকিস্তানে ২ দশমিক ১ শতাংশের মৃত্যু ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net