1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা সংকট মোকাবেলায় কৃষকদের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

করোনা সংকট মোকাবেলায় কৃষকদের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৩১ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা জেলা প্রতিনিধি :
করোনাভাইরাস এর ক্ষতি প্রতিরোধকল্পে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, যশোর অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটু জমিও যেন অনাবাদী না থাকে মাননীয় প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য অর্জনের জন্য যশোর অঞ্চলের প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের শস্য/সবজি/ফলে’র বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ।
চলমান করোনা পরিস্থিতিতে অদূর ভবিষ্যতেই বৈশ্বিক মন্দার আশংকা করা হচ্ছে। এর ফলে তৈরি হতে পারে ভয়াবহ খাদ্যসঙ্কটের। তাই ভবিষ্যতে যেকোনো প্রকার খাদ্যসঙ্কট মোকাবিলার জন্যই মূলতঃ এই উদ্যোগ। উল্লেখ্য চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের নির্দেশনায় প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলাতে হবে। এটি বাস্তবায়নের ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ কার্যক্রম শুরু করেছে এবং এ কার্যক্রম করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আশা করা যায়, করোনা দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এই উদ্যোগের বিস্তৃতি ঘটিয়ে ছোট ছোট সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারলে খাদ্য সংকট এড়ানো সম্ভব হবে।
এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলায় আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত, দুস্থ/অসহায় ব্যক্তিদেরকে মেডিকেল সহায়তা প্রদান, সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনায় জেলা শহরগুলোতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে চলেছে। বিশেষ করে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিতকরণসহ বেনাপোল স্থলবন্দর দিয়ে আগত নাগরিকদেরকে নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net