1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়ির রামগড়ে বিএসএফ’র পুশইন চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি সদস্যরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

খাগড়াছড়ির রামগড়ে বিএসএফ’র পুশইন চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি সদস্যরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩০৪ বার

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
বাংলাদেশ-ভারতের খাগড়াছড়ির রামগড়-সাব্রুম আন্তর্জাতিক সীমান্তের ফেনী নদী দিয়ে আবারও এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে অবৈধভাবে পুশইন এর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা ও বিজিবি সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে রামগড় সীমান্তের থানা ঘাট এলাকার ফেনী নদী দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। রামগড়ের সীমান্ত সংলগ্ন স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা নদীর পাড়ে অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দেয়।

এনিয়ে দু-পক্ষের মধ্যে উত্তেজনা নিরসনে শুক্রবার রাত পৌনে ৯ টা থেকে ৯ টা ১৫ পর্যন্ত মৈত্রী সেতু সংলগ্ন সীমান্তে অনুষ্ঠিত দুদেশের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি গুইমারা সেক্টরের কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান। বৈঠকে মানসিক ভারসাম্যহীন এ নাগরিককে ভারতে রেখেই তার পরিচয় শনাক্তের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। এসময় রামগড় ৪৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এর আগে গত ২ এপ্রিল সীমান্তের একই এলাকা দিয়ে ভারসাম্যহীন এক নারীকে অবৈধ ভাবে পুশইন করে বিএসএফ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net