1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় বেসরকারী স্কুল, মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

গুইমারায় বেসরকারী স্কুল, মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩১০ বার

আবদুল আলী, গুইমারা, খাগড়াছড়ি:
বর্তমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাসজনিত দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন লকডাউনে থাকা বেসরকারী স্কুল, মাদ্রাসার শিক্ষকরা। বিদ্যালয় বন্ধ থাকার কারনে মধ্যবিত্ত শিক্ষক পরিবারের যখন সবাই বিপর্যস্ত তখন গুইমারা উপজেলার ইউএনও তুষার আহম্মেদ বেসরকারী শিক্ষকদের সমস্যা লাঘবে হাত বাড়িয়ে দেন।

বৃহস্পতিবার সকাল এগারোটায় গুইমারা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা চলাকালীন দূর্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার ১৬ টি নন এমপিও স্কুল এবং মাদ্রাসার ৭০ জন শিক্ষকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ১ নং গুইমারা ইউপি চেয়ারম্যান ও গুইমারা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মেমং মারমা, ২ নং হাফছড়ি ইউপি সদস্য চাইথোয়াই চৌধুরি।

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন। এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে অবহেলিত বেসরকারী স্কুলের শিক্ষকরা। চলতি মহামারি করোনায় বিদ্যালয় বন্ধ থাকার কারনে তাদের বেতন বন্ধ। শিক্ষকরা দুএকটি টিউশনি করে পরিবার চালাত। কিন্তু তাও বর্তমানে বন্ধ থাকার কারনে তারা তাদের পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় বিষয়টি আমাদের গুইমারা উপজেলা নির্বাহি অফিসার তুষার আহম্মেদ এর নজরে আসলে তিনি শিক্ষকদেরকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করায় শিক্ষক পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সেই সাথে গুইমারা উপজেলা নির্বাহি অফিসার, গুইমারা উপজেলা আওয়ামিলীগ ও গুইমারা ইউপি চেয়ারম্যানকে বেসরকারী শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এসময় উপজেলা নির্বাহি অফিসার তুষার আহম্মেদ বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারই প্রধানমন্ত্রীর উপহার এবং আর্থিক অনুদান পাচ্ছেন। ভবিষৎতে ও এ ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net