1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের ঘোলপাশায় চার শতাধিক কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

চৌদ্দগ্রামের ঘোলপাশায় চার শতাধিক কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৫৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা আমানগন্ডা রিমি এন্টারপ্রাইজের উদ্যোগে করোনা মহামারীতে অসহায় কর্মহীন চার শতাধিক পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, সেমাই, চিনি ও নগদ টাকা বিতরণ করা হয়। শুক্রবার (২২ মে) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘোলপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর আহম্মদ। ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রিমি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আল রায়হান আলকাছের নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহাব উদ্দিন, ঘোলপাশা যুবলীগ সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার মজুমদার জুয়েল, ঘোলপাশা যুবলীগ সহ সভাপতি এম এ বাশার নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ আমান,মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগ নেতা হেলাল উদ্দিন মজুমদার, পৌর যুবলীগ নেতা আবুল হাশেম, পৌর শ্রমিক লীগ নেতা মাসুদ রানা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রোকন উদ্দিন মজুমদার টিপু, প্রবাসী মাঈন উদ্দিন প্রমুখ। অসহায় ও কর্মহীন চার শতাধিক পরিবারের সদস্যরা ঈদ সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপির সু-সাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে শতাধিক লোকের মাঝে ইফতার বিতরণ করা হয়

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net