1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ে হাঁসের খামার! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ে হাঁসের খামার!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৮৯ বার

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ের একটি ভবণকে দখল করে গড়ে তোলা হয়েছে হাঁসের খামার। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে স্কুলের সৌন্দর্য।

অফিস রুম ও ক্লাসরুমের মাঝখানের হাফবিল্ডিং এই ভবণটিকে উক্ত বিদ্যালয়ের নৈশপ্রহরী আলাল মিয়া স্থানীয় শক্তির প্রভাব খাটিয়ে হাঁসের খামার হিসেবে ব্যবহার করছেন। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকে মাসখানেক ধরে সাড়ে তিন হাজার হাঁস নিয়ে তিনি এই খামার স্থাপন করেন।

আলাল মিয়ার স্ত্রী জানিয়েছেন, বিশ-বাইশ দিন আগে এখানে বাচ্চা ফোটানোর কাজ সম্পন্ন করা হয়েছে। বাচ্চাগুলো পোক্ত করতে আরও মাসছয়েক লেগে যেতে পারে।

বিদ্যালয়ের আশপাশের বাসিন্দাদের মতে, খামারটি থেকে আসা দুর্গন্ধের কারণে স্কুলের মাঠ দিয়ে চলাফেরা করা বেশ কষ্টসাধ্য। ছোট বাচ্চারা এখানে খেলাধূলা করতে পারছে না। তারা এটিকে দ্রুত সরানোরও দাবি জানান।

জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন সেলিম বলেন, আলাল মিয়ার হাঁসের খামার স্কুলের পিছনে ছিল। স্কুল ভবণে আমার জানামতে কোনো খামার নেই। যদি থেকে থাকে তাহলে আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net