1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টাকার অভাবে নবজাতক বাচ্চা বিক্রি করতে চাওয়া মায়ের দায়িত্ব নিলেন ইঞ্জিনিয়ার মাসুম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

টাকার অভাবে নবজাতক বাচ্চা বিক্রি করতে চাওয়া মায়ের দায়িত্ব নিলেন ইঞ্জিনিয়ার মাসুম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩১৩ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সোনারগাঁয়ে অর্থাভাবে নিজের নবজাতক বিক্রি করতে চাওয়া মায়ের দায়িত্ব নিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এর আগে ওই প্রসুতি মহিলার চিকিৎসার ব্যায়ভার করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম। পরে তার চিরস্থায়ী বন্দোবস্ত করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন চেয়ারম্যান মাসুম। তাৎক্ষনিকভাবে পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মো: আলমগীর কবির ও যুবলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের মাধ্যমে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেন।

উল্লেখ্য সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর গ্রামে একভাড়াটিয়া অন্তসত্বা মহিলা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। অর্থাভাবে তার স্বামীও পালিয়ে যান। এমতাবস্থায় নিজের বাচ্চা বিক্রি করে দেবেন বলে ঘোষণা দেন। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তিনি চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উপজেলা হাসপাতালে ফুটফুটে এক শিশুর জন্ম দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net