1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্নীতিগ্রস্তকে দুর্নীতিবাজ না বললে দেশ রক্ষা হবে না: হাইকোর্ট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

দুর্নীতিগ্রস্তকে দুর্নীতিবাজ না বললে দেশ রক্ষা হবে না: হাইকোর্ট

ঢাকা সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে তলব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৮৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
হাইকোর্ট বলেছে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলবেন, চোরকে চোর বলতে হবে। যদি এটা না বলা হয় তাহলে দেশ রক্ষা করা যাবে না। ঢাকার বায়ুদূষণ রোধে এক মামলার শুনানিকালে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন রবিবার এ মন্তব্য করেন।

ঢাকা সিটি করপোরেশনের আইনজীবী কামরুন্নাহারের উদ্দেশে হাইকোর্ট বলে, আমরা বায়ুদূষণ রোধে সড়কে পানি ছিটাতে নির্দেশ দিয়েছি। ওই আদেশ কিভাবে এবং কতটুকু বাস্তবায়ন করা হয়েছে সেটার অগ্রগতি প্রতিবেদন চেয়েছি। কিন্তু আপনি সিটি করপোরেশনের একটা চার্ট নিয়ে এসেছেন।

আদালত বলেন, এই চার্ট অনুযায়ী তো দায়িত্বপ্রাপ্তরা কাজ নাও করতে পারে। যেখানে আমাদের সংস্কৃতি রয়েছে সরকারি গাড়ির তেল চুরি করার। বাস্তবতা তো তাই বলে, নাকি বেশি ভালো হয়ে গেছি আমরা। এ কারণে সিটি করপোরেশনের এসব গাড়ির চালকরা সড়কে পানি ছিটাচ্ছে নাকি তেল চুরি করছে সেটা দেখবেন না।

আদালত বলে, বায়ুদূষণ রোধে পানি ছিটানো শুধু আমাদের জন্য নয় আপনার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকার। যখন মানুষ বাইরে বের হয় তখন ধুলার দূষণে চলাচল করতে কষ্ট হয়। শুধু কি ভিআইপি সড়কে পানি ছিটানো হয়? অন্য কোন সড়কে তো এটা দেখা যায় না।

শুনানিতে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সিটি করপোরেশনের অগ্রগতি প্রতিবেদন গ্রহণের সুযোগ নেই। ইতোপূর্বে কয়েকটি ধার্য তারিখে যে এফিডেভিট দিয়েছে আজকের এফিডেভিটের মধ্যে কোন পার্থক্য নেই। এ পর্যায়ে সিটি করপোরেশনের আইনজীবীর উদ্দেশে হাইকোর্ট বলে, আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছি। পানি কোথায় কোথায় ছিটানো হয়েছে সেই রিপোর্ট কোথায়? যে রিপোর্ট দিয়েছেন সেটা দিয়ে তো কিছু বোঝা যায় না। এরপরই হাইকোর্ট দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করে। আগামী ১৫ মে তাদেরকে আদালতে হাজির হয়ে পানি ছিটানোর বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুনানিকালে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net