1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিন্ম আয়ের ৩০০ পরিবারের পাশে দাঁড়ালো চবি ছাত্রলীগ নেতা বিপুল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

নিন্ম আয়ের ৩০০ পরিবারের পাশে দাঁড়ালো চবি ছাত্রলীগ নেতা বিপুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩০১ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বসবাসরত গৃহবন্দী নিম্ন আয়ের ৩০০ পরিবারের মাঝে ভোগ্যপণ্য হিসেবে ‘ঈদ উপহার’ বিতরণ করেছে শাখা ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা মিজানুর রহমান বিপুল। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্দেশনায় করোনার প্রতিকূল পরিস্থিতিতে এই উপহার বিতরণ করা হয়।

রবিবার (১৭ মে) নগরীর আন্দরকিল্লায় বিপুলের এই ‘ঈদ উপহার’ বিতরণ উদ্ধোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। সেখানে ১৫০ পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়।

পরে চবি ক্যাম্পাসে দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োজিত ১৫০ কর্মচারীদের মাঝে প্রশাসনিক ভবনের সামনে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়। এই কার্যক্রমের উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা ও সাবেক দপ্তর বিষয়ক উপ-সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, মহামারী আকারে ধারন করা করোনাভাইরাস বাংলাদেশকে আক্রান্তের পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা সাধ্য মতো মমতাময়ী নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সংকট সময়ে কষ্টে থাকা, বিপদে পড়া সাধারন মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে পারিবারিক অর্থায়নে আমার সাধ্যমত আমার বিবেকের তাড়নায় নৈতিক দায়িত্ববোধ নিম্নআয়ের পরিবারের দুঃখ-কষ্ট লাঘবে পাশে থাকার করছি এবং অব্যাহত থাকবে যথাসাধ্য।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয়, মুজিবুর রহমান, সাবেক সহ-সম্পাদক সাদেক হোসাইন টিপু, সাবেক সদস্য রকিবুল হাসান রকি, নেছারুল করিম, ইয়াছির আরাফাত, মারুপ ইসলাম, সাবেক সদস্য রায়হান রেজা, ফয়সাল খান, সৈয়দ আমিন হোসেন,তাসফিকুল আরেফিন রাতুল, ফরাজী সজীব জাহেদ মির্জা আরো অনেক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net