1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিহত সাংবাদিক ও পুলিশ পরিবারের জন্য আর্থিন অনুদান দিল স্থানীয় সাংসদ; উদ্বোধন করলেন দুটি ল্যাবে পরিক্ষার নমুনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিহত সাংবাদিক ও পুলিশ পরিবারের জন্য আর্থিন অনুদান দিল স্থানীয় সাংসদ; উদ্বোধন করলেন দুটি ল্যাবে পরিক্ষার নমুনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৪৩ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আজ থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নব জ্যোতি খীষা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. ফজলে এলাহী খান, সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমানসহ অনেকে।

পরে তিনি করোনায় মৃত ভারের কাগজ ও সময়ের আলো পত্রিকার আরো দুই সাংবাদিক এবং ছয় পুলিশ সদস্যের প্রত্যেক পরিবারের জন্য ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা অনুদান দেন। এ ছাড়া নোয়াখালীর অসুস্থ্য প্রবীণ সাংবাদিক আহসান উল্যাহ মাস্টারের জন্য ৫০ হাজার টাকা, সুবর্ণচরে কৃষি সম্প্রসারণকে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য ১৪ লাখ টাকা, জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ২ লাখ টাকা অনুদান দেন এবং জেলা শহর মাইজদীর মধ্যবিত্তদের খোঁজ খবর নিয়ে তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে শহর আ.লীগে সভাপতির হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

এ সময় নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, ব্যক্তি সচেতনতা নয়, সমষ্টিগতভাবে সচেতন হতে হবে। না হয় এ ভাইরাস আমাদের শেষ করে দিবে। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান এবং যারা দোকান পাঠ খুলেছেন তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেই নির্দেশও দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net