ঢাকা   ০১:৪১:২৭ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

নোয়াখালীতে আরো ১৪ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৪৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ভ্রাম্যমাণ ব্যবসায়ী তারেক হোসেন (৩০) করোনায় আক্রান্ত ছিল। তারেক ছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৩জন। এ নিয়ে জেলায় মোট ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা: মো. মোমিনুর রহমান।বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, গত ৬ মে সকালে হাসপাতালে নমুনা দিয়ে যায় ভ্রাম্যমাণ ব্যবসায়ী তারেক হোসেন। ওইদিন সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত তারেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।এছাড়া হাজীপুরের (৩০) একজন, কিছমত করিমপুরের (৭০) একজন, লক্ষীনারায়ণপুরের (৮০) , নারী (৩০) দুইজন, চৌমুহনী বাজারের ফেনী রোডের (৬০) একজন, মীরওয়ারিশপুরের (৩০) একজন ও চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর গ্রামের (৩০) এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে চৌমুহনী বাজারের কাপড় ব্যবসায়ীসহ দুইজন ব্যবসায়ী রয়েছেন। আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করে তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজ উদ্দিন জানান, গত ৩ মে পাঠানো নমুনায় তিন শিশু ও দুই নারীর করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দেওটি এলাকার (৫৫), (২৩) ও (১০) এক শিশু রয়েছে। অপর দুই শিশু নদনা এলাকার (১২) ও (২)। আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করে তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, গত ৩ মে নোয়াখালী জেনারেল হাসপাতালে ২০ বছর বয়সী ওই যুবক নমুনা দিয়েছিল। বর্তমানে তার করোনা শনাক্ত হয়েছে। সে জেলা শহরের হাসপাতাল রোডের বাসিন্দা। তার বাসা লকডাউন করে তাকে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে।সিভিল সার্জন ডা: মো. মোমিনুর রহমান বলেন, গত ৩, ৬ ও ৭ মে পাঠানো নমুনাগুলোর মধ্যে জেলার সদরে ১, বেগমগঞ্জে ৮ ও সোনাইমুড়ী উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।উল্লেখ্য, জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন। যার মধ্যে জেলার বেগমগঞ্জে ২০ জন, সদরে ৭ জন, সোনাইমুড়ীতে ৯ জন, হাতিয়ায় ৫ জন, সেনবাগে ১ জন, কবিরহাটে ২ জন, চাটখিলে ৩ জন ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১ জন। এদের মধ্যে মারা গেছেন সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮) ও বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী। সুস্থ হয়েছে বাসায় ফিরেছেন সোনাইমুড়ীতে মৃত ইতালী প্রবাসীর স্ত্রী, চৌমুহনী চৌরাস্তার আপন নিবাসের এক নারী ও তার ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি