ঢাকা   ১১:২৪:২১ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নোয়াখালীর সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনায় ৩ জন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৫৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃনোয়াখালী সোনাইমুড়ী উপজেলার পূর্ব অম্বনগর গ্রামে পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গোলাপ হোসেন (৪০) কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পানিতে পেলে দিয়েছে প্রতিপক্ষ সহিদ উল্ল্যাহ, হারুন ও মোঃ সেলিমের নেতৃত্বে জোরদারেরা।এ ঘটনায় মামলার পর মঙ্গলবার রাতে পুলিশ তাদের ৩জনকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করে।স্থানীয় এলাকাবাসী ও মামলার বাদি পলি বেগম জানান, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই এলাকার প্রতি পক্ষ সহিদের নেতৃত্বে জোরদারেরা দীর্ঘদিন থেকে জায়গা জবর দখলের চেষ্টা করে এবং তারা পুকুরের মাছ ও গাছ লুটপাট করে আসছে। তাদের এ সকল কর্মকান্ডের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন গত পহেলা এপ্রিল গোলাপ হোসেন স্থানীয় কাজির হাট বাজারে যাওয়ার পথে তাকে একা পেয়ে পিটেয়ে কুপিয়ে গুরুতর আহত করে তারা পুকুরে পেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ সময় তারা মহিলাদের উপরেও হামলা চালায়।এ ঘটনায় আহতের বড় বোন পলি বেগম বাদি হয়ে সোনাইমুড়ী থানায় ৭জনকে আসামী করে একটি মামলা করা হয়। পুলিশ দীর্ঘ দিন পর ৩জন আসামীকে আটক করতে সক্ষম হয়। বর্তমানে পলি বেগমের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি