1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদেশি পিস্তল ও রক্ষিতাসহ সেই রকি বড়ুয়া গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

বিদেশি পিস্তল ও রক্ষিতাসহ সেই রকি বড়ুয়া গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৬৭ বার

লোহাগাড়া প্রতিনিধি: বিদেশী পিস্তল ও রক্ষিতাসহ দেলোয়ার হোসেন সাঈদীর পুত্রের সাথে বৈঠক করা বিতর্কিত সেই রকি বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১২) সেহেরির সময় নগরের পাঁচলাইশ থানাধীন একটি বাড়ি থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করেছে বলে র‌্যাব ও গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, এসময় রকি বড়ুয়ার আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতা, মন্ত্রী-এমপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে তার অসংখ্যা ছবি, তাদের সিল, প্যাড এবং সাঈদীপুত্র মাসুদ সাঈদী, তারেক মনোয়ার ছাড়াও হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরীর সাথে রুদ্ধদ্বার বৈঠকের ছবি।

র‌্যাবের অভিযান টের পেয়ে একটি তিনতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে রকি বড়ুয়া। এতে তার দুটি পা-ই ভেঙে যায়। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, রকি বড়ুয়াকে নগরের পাঁচলাইশ এলাকার একটি বাসা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করেছি আমরা। একই অভিযানে তার আরও চার সহযোগি গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে একজন নারীও আছেন। তিনি বলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রকি বড়ুয়া তিনতলার ছাদ থেকে লাফ দিয়েছিলেন। ছাদ থেকে পড়ে পায়ে ফ্রাকচার হয়ে গেছে। এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, রকি বড়ুয়ার কাছ থেকে বিদেশী পিস্তল, বিদেশী মদ পাওয়া গেছে। সে যে বিভিন্ন ধরনের প্রতারণা করে, সে সম্পর্কিত বিভিন্ন ডকুমেন্টস, ভান্তে সাজার গেরুয়া রঙের কাপড়সহ আরো অনেক কিছু পেয়েছি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net