1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিনামূল্যে সবজির বীজ বিতরণ করলেন কৃষি কর্মকতা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

বিনামূল্যে সবজির বীজ বিতরণ করলেন কৃষি কর্মকতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৭৭ বার

মাহামুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদের অর্থায়নে ক্রয়কৃত ৩০০০ প্যাকেট সবজির বীজ উপজেলা কৃষি অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব বলেন, “করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবিলার অংশ হিসেবে এসব বীজ বিতরণ করা হবে। আমাদের প্রত্যেকের উচিত বাড়ির আঙ্গিনাসহ আবাদযোগ্য প্রতিখন্ড জমি আবাদের আওতায় আনা”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশফাকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধীমান মজুমদার, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা মৎস্য অফিসার জাহিদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুয়েল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশফাকুর রহমান বলেন “রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রায়ন ও গুচ্ছগ্রামের অসহায় ১০০০ পরিবারের মাঝে এসব বীজ বিতরণ করা হবে”। উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম বলেন, “ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কোন জমি যাতে পতিত না থাকে সে উদ্যেশ্যে বীনামূল্যে সবজির বীজ বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে নিজস্য উদ্যোগে ৩০০ জন কৃষকের মাঝে বীনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে। এখন পরিষদের অর্থায়নে ক্রয়কৃত সবজির বীজ আরও ১০০০ পরিবারের মাঝে বিতরণ করা হবে”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net