1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বড় কবি, ছোট মন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

বড় কবি, ছোট মন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৭২ বার

| ড.আসিফ নজরুল|
করোনা শনাক্তকরনের কিট ডা: বিজন কুমার শীল উদ্ভাবন করেছেন, আর নাম কামাচ্ছেন ডা: জাফরুল্লাহ চৌধূরী – এধরনের একটি মন্তব্য করেছেন কবি নির্মলেন্দু গুণ। তার এই মন্তব্য অনেককে আঘাত করেছে, আমাকেও।
প্রথমত: জাফরুল্লাহ চৌধুরী কখনো কিটটি উদ্ভাবনের কৃতিত্ব দাবী করেননি, তিনি বরাবর ডা: বিজন কুমার শীলের নেতৃত্বে পাচজনের একটি দল এটি করেছে বলেছেন। ডা: বিজন একজন অতুলনীয় মেধার উদ্ভাবক। কিন্তু তারপরও করোনার কিট আবিস্কার নিয়ে তার কথা আমরা যতোবার শুনেছি, তা আগে কখনো ততোটা হয়নি।তাহলে তার কৃতিত্ব ডা: জাফরুল্লাহ চৌধূরী নিলেন কোথায়? কেন তাহলে এ অভিযোগ?
দ্বিতীয়ত: নির্মলেন্দু গুণ এ উদ্ভাবনের জন্য ডা: বিজনের নাম নিলেও বাকী চারজনের নাম নেননি। বাকী চারজন হচ্ছেন ড. ফিরোজ আহমেদ, ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাশেদ জমিরউদ্দিন এবং ড. আহসানুল হক।তিনি এ চারজনের নাম নেয়া তো দুরের কথা কিটটি যে একটি দল উদ্ভাবন করেছে সেটিও বলেননি। ডা: বিজনের কৃতিত্ব নিয়ে উনার এতো আগ্রহ থাকলে, অন্যদের কৃতিত্বের বেলায় সেটা থাকলোনা কেন? নাকি উনার আসল উদ্দেশ্য ছিল শুধু ডা: জাফরুল্লাহকে হেয় করা?
এবার আসি জাফরুল্লাহ চৌধুরীর কৃতিত্বের কথায়। তাকে মানুষ এতো প্রশংসা করছে কারণ কিটটি উদ্ভাবনের পৃষ্ঠপোষক ও উদ্যেক্তা তিনি, গনস্বাস্থ্যের প্রধানও তিনি। এ কিট সরকারের কাছে অনুমোদন করার জন্য যে অবিচল সংগ্রাম তাও হচ্ছে তার নেতৃত্বে। জাফরুল্লাহ চৌধুরীর নাম তাহলে হবে না কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে নামটা তো উনি মিথ্যে বলে বা জোর করে নিচ্ছেন না। এটা হচ্ছে স্বত:ষ্ফূর্তভাবে। এর জন্য তিনি

অভিযুক্ত হবেন কেন. অভিযোগই বা উঠবে কেন?
কবি গুণের কাছে প্রশ্ন: ব্র্যাকের কোন কাজটা স্যার আবেদ নিজ হাতে করতেন? কিন্তু আমরা কি ব্র্যাকের সব কৃতিত্ব মূলত জনাব আবেদকে দিতাম না? এরকম আরো বহু উদাহরন আছে, উদাহরন আছে বাংলাদেশের সরকারী অঙ্গনেও। কোন কিছু তার চোখে পড়লো না এতোবছরে, হৃদয় ভেঙ্গে গেল শুধু ডা: জাফরুল্লাহর প্রশংসায়?
নির্মলেন্দু গুণ বড় কবি। কিন্তু এধরনের অমূলক অভিযোগ করে তিনি ছোট মনের পরিচয় দিয়েছেন। তিনি আওয়ামী লীগের কবি বলে এখন নিজেকে পরিচয় দেন। আওয়ামী লীগের কোন নেতাও ডা: জাফরুল্লাহ চৌধুরী সম্বন্ধে এমন অভিযোগ করেননি।
তার এমন আচরন তাই শুধু দু:খজনক না, বিস্ময়করও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net