1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরে আম পাড়াকে কেন্দ্র করে হামলায় কৃষক নিহত, এলাকায় চরম উত্তেজনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পিসিবির আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের ডঃ ইকবাল এর প্রার্থীতা বহাল দেবিদ্বারে মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ছায়াতেই সোনালি স্বপ্ন: নবীনগরে হলুদ চাষে সফল কৃষক খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারী জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই,,আবুল কালাম  ঈদগাঁওয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা  গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

মাগুরার মহম্মদপুরে আম পাড়াকে কেন্দ্র করে হামলায় কৃষক নিহত, এলাকায় চরম উত্তেজনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৬৯ বার

মোঃসাইফুল্লাহ/
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে হামলায় আব্দুর রহিম শেখ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল (৮ মে) শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছেলে ইয়ামিন শেখ আহত হয় বলে জানা যায়। নিহত রহিম শেখ ফুলবাড়ি গ্রামের মৃত দবির শেখের ছেলে।

নিহতের ছেলে ইয়ামিন শেখ ও এলাকাবাসী জানান- শুক্রবার সকালে ফুলবাড়ি গ্রামের কাশেম শেখের ছেলে ঈসমাঈল শেখ ও নয়ন শেখ নামে দুই সহোদর আব্দুর রহিম শেখের বাড়ির গাছের আম পাড়ে। এতে বাড়ির দুইজন নারী নিষেধ করলে ঐ দুই জন উত্তেজিত হয়ে গালিগালাজ করে এবং মারপিট করতে আসে। পরে ওই দুই নারী পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেয়।

এরপর বাড়িতে পুরুষ লোক আসলে বিষয়টি তাদের জানানো হয়। পরে রহিম ও তার ছেলে ইয়ামিন এ বিষয় নিয়ে ইসমাঈল শেখ ও নয়ন শেখের কাছে শুনতে গেলে তারা হামলা করে। এতে আব্দুর রহিম গুরুতর আহত হলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ ০৯ মে শনিবার এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন – আব্দুর রহিম নিহতের ঘটনায় মহম্মদপুর থানায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে – মামলা নং ০৮ তাং ০৮/৫/২০২৯ ইং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net