1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ৬ষ্ট শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

মাগুরার শ্রীপুরে ৬ষ্ট শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৬৪ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরার শ্রীপুর উপজেলার ছাবিনগর গ্রামের ছাবিনগর মহিলা মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীকে জোর পূর্বক এক বখাটে যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয় গেছে। এ বিষয়ে ৩ মে রবিবার শ্রীপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক জুয়েলকে গ্রেফতার করেছে।
মেয়েটির মা বলেন,একই গ্রামের আল-আমিন বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে ছেলের অভিভাবককে বারবার জানানো সত্বেও তারা কোন ব্যাবস্থা নেয়নি। গত ৩০ এপ্রিল সকালে মেয়েটি তার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ সময় বখাটে জুয়েল ও তার সহযোগী পাভেল তাকে জোর করে পার্শ্ববর্তি একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে জুয়েল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে মেয়েটির মা স্থানীয় মাতুব্বরদেরও জানায়। কোন মিমাংসা না হওয়ায় ৩ মে রবিবার মেয়েটির মা নাছরিনা বিবি বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার সরকার বলেন, আসামী জুয়েলকে গ্রেফতার করে রবিবার আদালতে সোর্পদ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে মাগুরা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন– ধর্ষকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে – মামলা নং ২ তাং০৩/৫/২০২০ইং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net