1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সাবেক ছাত্র নেতার ভিন্নধর্মী কায়দায় ত্রান সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

মাগুরায় সাবেক ছাত্র নেতার ভিন্নধর্মী কায়দায় ত্রান সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩২৮ বার

মোঃসাইফুল্লাহ/ জেলা ছাত্রলীগের সাবেক নেতা বিশিষ্ট সমাজ সেবক আবদুস সামাদ পাকু করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘরে থাকা পিছিয়ে পড়া এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক এই ছাত্রনেতা। ব্যয় করছেন নিজের সন্তানদের জমিয়ে রাখা অর্থ। গত একমাস ধরে তিনি মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া, দোয়ার পাড়া, আদর্শপাড়া, কুকনাসহ বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন খাদ্য সামগ্রি।

ইতোমধ্যে তিনি নগদ অর্থের পাশাপাশি অন্তত ১শত ২০ টি পরিবারের উঠোনে রাতের অন্ধকারে চাল, আটা, আলু, সয়াবিন তেলের প্যাকেট পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে ।

নিজের আর্থিক সঙ্গতি না থাকলেও তিনি এই খাদ্য সামগ্রি বিতরণে নিজের মেধাবি সন্তানদের জমিয়ে রাখা উপবৃত্তির অর্থ ছাড়াও পরিবারের অন্যান্য ভাই-ভাতিজা, নিকটাত্মীয় এবং স্বজনরা সহযোগিতা নিয়েছেন।

সাবেক ছাত্রলীগ নেতা আবদুস সামাদ পাকু বলেন, আমার নিজের তেমন সামর্থ নেই যা দিয়ে মানুষকে সহায়তা দিতে পারি। কিন্তু পরিবারের সদস্যদের পাশাপাশি দেশে বিদেশে থাকা আত্মীয় স্বজনদের সদিচ্ছায় সাধ্যের মধ্যে করে যাচ্ছি।

এলাকার বিত্তবান মানুষেরা এই দূর্যোগকালিন সময়ে অসহায় মানুষের জন্যে সহায়তার হাত বাড়ালে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net