1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় হাসপাতালের তত্ববধায়ক, ডাক্তার ও ক্ষমতাশীন দলের নেতাসহ ৪ জনের করোনা পজিটিভ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

মাগুরায় হাসপাতালের তত্ববধায়ক, ডাক্তার ও ক্ষমতাশীন দলের নেতাসহ ৪ জনের করোনা পজিটিভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৪৭ বার

মোঃ সাইফুল্লাহ/ মাগুরায় হাসপাতালের তত্বাবধায়ক, ডাক্তার, ইউপি চেয়ারম্যানসহ ৪জনের করোনা শনাক্ত হয়েছে । এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত ১৯জন।

মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডাঃ আরিফুর রহমান জানান -আজ ১৩ মে বুধবার সকালে ১৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে আমাদের নতুন করে ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক , ১জন একই হাসপাতালের মেডিকেল অফিসার এবং অপর দুই জনের মধ্যে একজন মাগুরা শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।আর অন্যজন একই উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই প্রথম মাগুরাতে কোন ডাক্তার এবং রাজনৈতিক ব্যাক্তিত্ব করোনা শনাক্ত হলো।
এখন পর্যন্ত মাগুরাতে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯জন। তার মধ্যে, মাগুরা সদরে ৭জন, শ্রীপুরে ৬জন, শালিখাতে ৫জন ও মোহাম্মদপুর উপজেলায় ১জন । আক্রান্ত ব্যক্তিদের সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তবে আশার কথা এদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net