1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ১১ দফা দাবীতে গণকমিটির মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় ১১ দফা দাবীতে গণকমিটির মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৭৬ বার

মোঃসাইফুল্লাহ/
২৫’শ টাকা বরাদ্দ ও বিশেষ ওএমএস কার্ড প্রাপ্তদের তালিকা অনলাইন ও স্থানীয় পত্রিকায় প্রকাশসহ ১১ দফা দাবীতে মানববন্ধন করেছে করোনা দুর্যোগ মোকাবেলায় গণকমিটি মাগুরা জেলা শাখা।

আজ ১৭ মে২০২০ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্য়ালয়ের সামনে করোনা দুর্যোগ মোকাবেলায় গণকমিটি মাগুরা জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে গণকমিটির আহবায়ক অধ্যক্ষ কাজী ফিরোজের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটির সদস্য সচিব এটিএম মহব্বত আলী, সাধারণ সম্পাদক এটিএম আনিছুর রহমান ও যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুসহ আরো অনেকে ।

মানববন্ধনে বক্তারা কমিটির ১১ দফা দাবী তুলে ধরে বলেন, ত্রাণ বিতরণে দুনীতি ও দলীয়করণ বন্ধ করতে হবে। দরিদ্র, নিম্নবিত্ত কর্মহীন শ্রমজীবী প্রতিটি পরিবারকে ন্যূনতম ৬ মাস আর্মি রেটে রেশন প্রদানসহ মাগুরা জেলা সরকারি হাসপাতালে অবিলম্বে করোনা টেষ্টের ব্যবস্থা করে প্রতিদিন নুমনা পরীক্ষা বাড়ানো ও আইসিইউসহ কমপক্ষে ৫ টি ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে। তাছাড়া অবিলম্বে সরকারি ঘোষিত ২৫’শ টাকা বরাদ্দ ও বিশেষ ওএমএস কার্ড প্রাপ্তদের তালিকা স্থানীয় সংবাদপত্রে প্রকাশের দাবী জানান গণকমিটি।

মানববন্ধনে গণকমিটির শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এছাড়া মানববন্ধনে করোনা মোকাবেলায় সকল রাজনৈতিক শক্তির সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net