1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মার্কেটগুলোতে মানুষের ঢল ঠেকাতে সোনারগাঁয়ে বিপনী বিতানগুলো বন্ধ ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

মার্কেটগুলোতে মানুষের ঢল ঠেকাতে সোনারগাঁয়ে বিপনী বিতানগুলো বন্ধ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৫২ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্য বিধি না মেনে মোগরাপাড়া চৌরাস্তার সকল মার্কেট ও বিপনী বিতানগুলোতে নামে মানুষের ঢল। আর তা ঠেকাতে বন্ধ ঘোষণা করলেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুন মার্কেটগুলো পরিদর্শন শেষে স্বাস্থ্য বিধির কোন বালাই না মানায় এ সিদ্বান্ত নেন।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন সাংবাদিকদের জানান, সোনারগাঁয়ের কোন মার্কেটেই সরকারি নির্দেশনা অনুযায়ি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না।

সরকারের নিয়ম না মেনে মার্কেট খুলে তারা ব্যবসা পরিচালনা করছেন সেজন্য তাদের মার্কেটগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে। যতক্ষন না পর্যন্ত তারা পুরোপুরি স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনা না করবে ততক্ষন পর্যন্ত কোন মার্কেট খুলতে দেয়া হবে না। এরপর যদি কেউ আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পরে তিনি চৌরাস্তা এলাকার যানজট নিরসনে এখানে চলাচলরত যানবাহনকে চৌরাস্তায় না গিয়ে বিজয় স্তম্ভের পাশে স্টপেজ করার জন্য নির্দেশ দেন।

গত ১০ মে সরকারি নির্দেশনায় সোনারগাঁয়ে মার্কেট খুলে দেয়ার পর থেকে কোন ধরনের স্বাস্থ্য বিধি না মেনে বিপুল সংখ্যক নারী ও শিশু মার্কেটগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে ফলে করোনা সংক্রমনের চরম ঝুঁকিতে পড়তে যাচ্ছে সোনারগাঁবাসী।

মোগরাপাড়া চৌরাস্তার নিকটবর্তী বাড়ী মজলিস, বাড়ী চিনিশ, হাবিবপুর, মোগরাপাড়া, গোহাট্টা, কাবিলগঞ্জ, ষোলপাড়া গ্রামে বেশ কয়েকজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফলে চৌরাস্তা এলাকা করোনার জন্য সবচেয়ে বিপদ জনক জায়গা হয়ে উঠেছে।

সুশীল সমাজের দাবি অতিসত্ত্বর সোনারগাঁয়ের মার্কেগুলো বন্ধ ঘোষনা না করলে এর জন্য সামনে চরম খেসারত দিতে হবে সোনারগাঁবাসীকে।

এদিকে সোনারগাঁ উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সর্বস্তরের জনগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net