1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৃত্যু বেড়ে ২৯৮, মোট শনাক্ত ২০০৬৫,আজকে মৃত্যু ১৫, আক্রান্ত ১২০২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দলের প্রতি আক্ষেপ, ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল! অভিযোগ নয়নের বিরুদ্ধে নোয়াখালীতে ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩  ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত    নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান  নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা  তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায়

মৃত্যু বেড়ে ২৯৮, মোট শনাক্ত ২০০৬৫,আজকে মৃত্যু ১৫, আক্রান্ত ১২০২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩০৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এনিয়ে মোট মারা গেলেন ২৯৮ জন। এছাড়া একই সময়ে আরও ১,২০২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০,০৬৫।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮,৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৭,৩৯২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ১,০৪১ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১৮,৮৬৩ জন। এ ছাড়া গতকাল আরও ১৪ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২৮৩ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net