1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে নার্স কয়েদি ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীসহ ১৬ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

রংপুরে নার্স কয়েদি ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীসহ ১৬ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৫৫ বার

নুর আলম সিদ্দিকী,স্টাফ রিপোর্টার ঃ রংপুর মেডিকেল কলেজ (রমেক) রংপুর বিভাগের তিন জেলায় গত ২৪ ঘণ্টায় কয়েদি, নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও চিকিৎসাধীন রোগীসহ নতুন করে আরো ১৬জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মর্ধ্যে শুধু রংপুর জেলাতেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৪ জন। সোমবার (৪ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে রংপুর বিভাগের আট জেলা থেকে সংগৃহীত ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়।

এতে রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলা মিলে ১৬ জনের নমুনায় করোনা শনাক্তের পজিটিভ ফল এসেছে। আক্রান্তরা হলেন, রংপুর মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৩৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কর্মচারী (২০), রমেক হাসপাতালের দুই নার্স, রংপুর কারাগারের প্রিজন সেলের কয়েদি (৮০), মুন্সিপাড়ার এক পুরুষ (৫৪), খামারপাড়া তাবলিগ মসজিদের এক পুরুষ (৩৩), পাগলাপীর এলাকার এক নারী (৩০) এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে কর্মরত ৬ জন।

এ নিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে। এছাড়াও রমেক হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন নীলফামারী সদরের জুম্মাপাড়ার এক রোগী (৪০) এবং লালমনিরহাট পাটগ্রামের এক নারী (৩৮) রয়েছেন। এদিকে আজকের ১৬ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে। এরমধ্যে ছয় জন সুস্থ হয়েছেন। বাকিদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ১৫ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net